এই সিস্টেমে নিবন্ধন করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরন করতে হবে।
ধাপ -১: হোম পেইজের ডান পাশের “ নিবন্ধন করুন ” এই বাটনে ক্লিক করুন ।
ধাপ -২: নিচের চিত্রের মতো একটি দৃশ্য আপনি দেখতে পাবেন। এখানে আপনার কোম্পানির নাম, ইমেইল, মোবাইল নম্বর, ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। মনে রাখবেন ইউজার আইডি অবশ্যই ইউনিক হতে হবে যা ইংরেজি ছোট হাতের অক্ষর (a-z), গাণিতিক সংখ্যা (0-9), আন্ডারস্কোর (_) বা হাইফেন (-) ইত্যাদির সমন্বয়ে হতে হবে (নিচের স্ক্রিনশটটি দেখা যেতে পারে) যাতে অন্য কোনো ইউজারের সাথে না মিলে এবং “I agree with the Terms and Conditions” এই বক্স সিলেক্ট করতে হবে। এরপর “Sign Up” বোতামে ক্লিক করুন।
ধাপ -৩: “Sign Up” বোতামে ক্লিক করার পর কাজটি সম্পূর্ণ হলে নিচের চিত্রের মতো একটি বার্তা পাবেন এবং আপনার ইমেইল অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি মেইল পাবেন।
ধাপ -৪: আপনি এখন এই সিস্টেমে নিবন্ধন সম্পূর্ণ করলেও আপনার অ্যাকাউন্ট এখনও সক্রিয় হয়নি। অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য আপনাকে ইমেইলে যে লিংক দেওয়া হয়েছে ওই লিংকে যেতে হবে কিংবা ওই লিংকে ক্লিক করতে হবে। যদি আপনার ইনবক্সে কোন ইমেইল না পেয়ে থাকেন তবে স্প্যাম (spam) বক্স চেক করে দেখুন।

ধাপ -৫: আপনার ইমেইলে দেওয়া লিংকে যাওয়ার পর আপনি নিচের চিত্রের মতো অ্যাকাউন্ট সক্রিয় হওয়ার একটি বার্তা পাবেন। অ্যাকাউন্ট সক্রিয় হলে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন।