নিলাম দরপত্র মূল্যায়ন শেষে একজন নিলামকারী নিচের উপায়ে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পেয়ে থাকেন।
ধাপ-১ঃ প্রত্যেক নিলামে অংশগ্রহণকালে একজন বিডার জামানতের টাকা ফেরত পাবার জন্য ব্যাংক একাউন্ট নির্ধারণ করে থাকেন।
ধাপ-২ঃ নিলাম মূল্যায়ন ও অন্যান্য অভ্যন্তরীণ কার্যক্রম শেষে এপিএসসিএল কর্তৃপক্ষ বিজয়ী বাদে অন্যান্য নিলামকারীদের নির্ধারিত ব্যাংক একাউন্টে জামানতের টাকা ফেরত দিয়ে দেন।