নিলাম দরপত্র মূল্যায়নের পর করণীয় কী কী?

নির্ধারিত সময়ের পরে এপিএসসিএল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত মূল্যায়ন কমিটি নিলাম দরপত্রগুলো মূল্যায়ন করবেন এবং সর্বোচ্চ দরদাতাকে (responsive) বিজয়ী ঘোষণা করে Notification of Award (NoA) প্রদান করবেন।

ধাপ-১:  আপনি যদি সর্বোচ্চ দরদাতা হোন তথা আপনাকে NoA প্রদান করা হলে, আপনার ই-মেইলে এ সম্বলিত একটি ইমেইল প্রেরিত হবে।



ধাপ-২:  আপনি যদি বিজয়ী হোন, তবে তার তথ্য ই-অকশন সিস্টেমে লগ-ইন করে দেখতে পারবেন। এজন্য “আমার চলমান নিলাম” মেনুতে ক্লিক করুন।


 
ধাপ-৩:  অতঃপর আপনাকে নিলামে উদ্ধৃত দরের বাকি অর্থ (জামানত বাদে) পরিশোধ করতে হবে। বাকি অর্থের পরিমাণ, অর্থ পরিশোধের সময় ইত্যাদি আপনি NoA থেকেই জানতে পারবেন।  অর্থ পরিশোধের টোকেন সংগ্রহের জন্য “আমার চলমান নিলাম” মেনুতে ক্লিক করার পর “নিলামের উদ্ধৃত মূল্য প্রদানের টোকেন সংগ্রহ” লিংকে ক্লিক করুন।



ধাপ-৪:  এই পেইজে নিলামে উদ্ধৃত বাকি অর্থ প্রদান করার জন্য আপনাকে টোকেন দেওয়া হবে। আপনি ক্যাশ/পে-অর্ডার/বিইএফটিএন-এর মাধ্যমে উক্ত জামানত প্রদান করতে পারবেন। উল্লেখ্য, পে-অর্ডার বা বিইএফটিএন-এর মাধ্যমে জামানত প্রদান করতে চাইলে নির্ধারিত সময়ের কমপক্ষে ৪৮ ঘন্টা আগে (ব্যাংক খোলা থাকা সাপেক্ষে) তা পরিশোধ করুন। নির্ধারিত সময়ের মধ্যে বাকি অর্থ প্রদানে ব্যর্থ হলে তার দায়ভার কোনভাবেই এপিএসসিএল বহন করবে না। টোকেনের তথ্য আপনার ইমেইলেও পাঠানো হবে। আপনি চাইলে ইমেইল থেকেও উক্ত টোকেন ডাউনলোড করতে পারবেন।




ধাপ-৫:  ডাউনলোডকৃত তথ্য প্রিন্ট করুন এবং ব্যাংকে গিয়ে নিলামের উদ্ধৃত দরের বাকি টাকা জমা দিন।

ধাপ-৬:  অতঃপর এপিএসসিএল কর্তৃপক্ষ একটি ডেলিভারি কমিটি গঠনপূর্বক ডেলিভারি আদেশ জারি করবেন।