নির্ধারিত সময়ের মধ্যেই অবশ্যই প্রত্যেক নিলামকারীকে নিলামে অংশগ্রহণ করতে হবে। দরপত্র দাখিলের শেষ সময়ের পর কোন নিলামকারী প্রাইস অফার প্রদান করতে পারবেন না (এমনকি জামানত প্রদান করা থাকলেও পারবেন না)।
ধাপ-১: নির্ধারিত সময়ে এপিএসসিএল কর্তৃপক্ষ নিলামে অংশগ্রহণকারী সকল দরপত্র খুলবেন। দরপত্র খোলার পর সিস্টেম থেকে স্বয়ংক্রিয় একটি ই-মেইল নিলামে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের নিকট প্রেরিত হবে।
ধাপ-২: আপনি চাইলে অন্যান্য নিলামকারী প্রতিষ্ঠানের প্রস্তাবিত দ্রব্যমূল্য (প্রাইস অফার) দেখতে পারবেন। এজন্য ই-অকশন সিস্টেমে লগ-ইন করে “আমার চলমান নিলাম” মেনুতে ক্লিক করার পর “সকল প্রস্তাবিত অফার” লিংকে ক্লিক করুন।
উল্লেখ্য আপনি অন্যান্য নিলামকারী প্রতিষ্ঠানের শুধু প্রস্তাবিত মূল্য দেখতে পারবেন কিন্তু তাদের নাম, ঠিকানা, মোবাইল বা অন্য কোন তথ্য দেখতে পারবেন না।