আপনার প্রদানকৃত টাকার মধ্যে ফেরতযোগ্য টাকা (জামানত) পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যোগ করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যোগ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
ধাপ-১: আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর “ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন” মেনুতে যান।
ধাপ-২: এখানে আপনি পূর্বে যোগকৃত ব্যাংক অ্যাকাউন্টের তালিকা দেখতে পাবেন। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট যোগ করার জন্য “নতুন ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন” বাটনে ক্লিক করুন।
ধাপ-৩: এই পেইজে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে। তথ্য প্রদান করার সময় ভালোভাবে দেখুন তথ্য সঠিক কিনা। আপনি যেকোন একটি একাউন্টকে ডিফল্ট একাউন্ট হিসাবে যোগ করতে পারবেন। এজন্য চেকবক্সটিতে টিক দিন। জামানতের টাকা ফেরতের সময় ব্যাংক একাউন্ট নির্বাচনকালে এই ডিফল্ট একাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে সেট হয়ে থাকবে। সবশেষে “সংরক্ষণ করুন” বোতামে ক্লিক করুন।
ধাপ- ৪: কাজটি সঠিকভাবে সম্পন্ন হলে এরপর আবার “ব্যাংক অ্যাকাউন্ট নির্বাচন” মেনুতে গেলে আপনি যোগকৃত ব্যাংক অ্যাকাউন্টের তালিকা দেখতে পাবেন। যেই ব্যাংক অ্যাকাউন্টকে আপনি ডিফল্ট অ্যাকাউন্ট হিসেবে সেট করবেন তার পাশে একটি টিকচিহ্ন দেখতে পাবেন। আপনি চাইলে আরও ব্যাংক অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। তবে একজন বিডারের জন্য শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্টই ডিফল্ট অ্যাকাউন্ট হতে পারবে।