কিভাবে ই-অকশন সাইটে লগ-ইন করবেন?

ই-অকশন সিস্টেমে লগইন করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।

ধাপ-১:  হোমপেইজের ডানপাশের “লগইন করুন” বোতামে ক্লিক করুন।



ধাপ-২:  নিচের চিত্রের মতো একটি দৃশ্য আপনি দেখতে পাবেন। এখানে আপনার নিবন্ধনকৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। এরপর “Sign In” বোতামে ক্লিক করুন।



ধাপ-৩:  আপনার দেওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড সঠিক হলে আপনি লগইন অবস্থায় নিচের মতো দৃশ্য দেখতে পাবেন। এই পেইজের উপরের দিকে আপনার কোম্পানির নাম দেখতে পাবেন। পেইজের ডানপাশে “দরদাতার তথ্য” নামক অংশে কিছু নতুন মেনু দেখতে পাবেন। “দরদাতার তথ্য” নামক অংশটিই আপনার ড্যাশবোর্ড। আপনি আপনার নিলাম সংক্রান্ত যাবতীয় কাজ এই মেনুগুলো থেকে করতে পারবেন।